১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর পর রংপুর হয়ে ওঠে সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন ১৭, ১৮, ১৯ জুলাই এবং ১-৪ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। ১৯ জুলাই আন্দোলনকারীদের দমনে রংপুর জেলা পুলিশের তৎকালীন এসপি মো. শাহজাহান নিজে অস্ত্র হাতে সাঁজোয়া এপিসি যানে করে সিটি বাজার এলাকায় গুলিবর্ষণ করেন। এতে ৪ জন ঘটনাস্থলেই নিহত হন এবং প্রায় ২০০ জন গুলিবিদ্ধ হন।
সারজিস আলম অভিযোগ করেন, মো. শাহজাহান পুলিশ হেডকোয়ার্টার্সের সিন্ডিকেটকে ম্যানেজ করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন। তিনি আরও বলেন, “আমার ভাইদের হত্যাকারীরা কি এভাবেই ধরাছোঁয়ার বাইরে থাকবে? হাসিনা সরকারের পতনের পর এদের বিরুদ্ধে বিচার না হলে পরিণতি ভালো হবে না।”
দুদকের মামলা:
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) মো. শাহজাহানের বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে।
অন্যদের ভূমিকা:
তৎকালীন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য:
রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মজনু।ি

Leave a Reply