1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭২

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ‘নালগায়ে’র প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে ৭২–এ দাঁড়িয়েছে। সরকারি কর্মকর্তা আজ শনিবার এসব কথা জানিয়েছেন।

এদিকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নালগায়ে’। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ থেকে হাজারো বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, শনিবার নাগাদ মধ্য ফিলিপাইনের সামার প্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

মিন্দানাওয়ের বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেছেন, প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসিন্দাদের ধারণার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
কোস্টগার্ড প্রকাশিত ছবিতে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় সুলতান কুদরত প্রদেশে রাবারের নৌকা ব্যবহার করে বুকসমান পানিতে আটকে পড়া লোকজনকে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা।

ফিলিপাইনে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে দেশটিতে বারবার বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ফিলিপাইনে গড়ে প্রতিবছর ২০টির মতো টাইফুন তথা ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে।

ঘূর্ণিঝড় নালগায়ে ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতির ঝোড়ো বাতাস নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এতে বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিছু বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

ফিলিপাইন সাগর অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো। অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews