1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বউ পিটিয়ে তোপের মুখে পাকিস্তানি অভিনেতা

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

স্ত্রী সৈয়দ আলিজা সুলতানের সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বরে বিবাহবিচ্ছেদ হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফিরোজ খানের। তাদের সুলতান খান ও ফাতিমা খান নামে দুই সন্তান রয়েছে। বর্তমানে দুই সন্তানের দায়িত্ব নিয়ে আদালতে মামলা লড়ছেন প্রাক্তন এই দম্পতি।

এরই মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন আলিজা। যা নিয়ে নেটদুনিয়ায় তোপের মুখে পড়েছেন ফিরোজ খান। তার বিরুদ্ধে ‘বউ পেটানোর’ অভিযোগ উঠেছে বেশ কিছুদিন হলো। এবার সেই অভিযোগের মধ্যে আগুনে ঘি ঢালতে বেশকিছু ছবি সামনে এনেছেন আলিজা।

আলিজা সুলতানকে মারধরের প্রমাণ স্বরূপ প্রকাশ্যে এসেছে বেশ কিছু স্থিরচিত্র। তাতে দেখা যায়, আলিজার চোখে আঘাতে চিহ্ন। হাত-পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। একাধিক স্থানে রক্ত জমাট বেঁধে আছে। তা ছাড়াও ফিরোজ খানের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন আলিজা।

চার বছরের দাম্পত্য জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করে আলিজা বলেন—‘আমাদের চার বছরের দাম্পত্য জীবন ছিল বিভীষিকাময়। এই চার বছরে প্রতিনিয়ত শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হয়েছি। তা ছাড়াও আমার স্বামী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ব্ল্যাকমেইলের শিকার হয়েছি।’

আহত আলিজার ছবি ও বক্তব্য প্রকাশ্যে আসার পর ফিরোজ খানের বিরুদ্ধে ক্ষেপেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ফিরোজ একটা জানোয়ার।’ আরেকজন লিখেছেন, ‘এই জানোয়ারকে কারাগারে রাখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘নাটকের খল চরিত্রের মতো বাস্তব জীবনেও খারাপ হয়ে গেছে।’ একজন লিখেছেন, ‘এটা লজ্জার। এখনো ফিরোজ খানকে নিয়ে নির্মাতারা কাজ করছেন।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews