1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে বিভ্রান্তি

  • সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে বিভ্রান্তি

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যাুরো প্রধান, রংপুর :

সেন্ট্রাল ডেস্ক: নবম-দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুলভাবে উল্লেখ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের এই ছাত্র।

তার মৃত্যুর পর দেশে ব্যাপক আন্দোলনের সূচনা ঘটে, যা পরবর্তীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তবে, ইংরেজি পাঠ্যবইয়ের গ্রাফিতি অধ্যায়ে তার মৃত্যুর তারিখ ১৭ জুলাই উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, ইংরেজি বইয়ে এ ভুল সংশোধনের কাজ চলছে এবং সংশোধনী বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, আবু সাঈদের বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে এগিয়ে যাওয়ার ছবি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দেশব্যাপী শিক্ষার্থী ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে বিদেশে পাড়ি জমান তৎকালীন সরকারপ্রধান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews