1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘মালিক দলে থাকলে ভারত-জিম্বাবুয়ের কাছে হারতে হতো না’

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

শোয়েব মালিক বিশ্বকাপ দলে থাকলে পাকিস্তানের লাভ হতো বলে মনে করেন দেশটির সাবেক পেসার আকিব জাভেদ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন পাকিস্তানের হৃদয় ভাঙার গল্প। প্রথম দুই ম্যাচেই তাদের সঙ্গী হয়েছে শেষ বলে হারের বিষাদ। এই মুহূর্তে আকিব জাভেদের খুব মনে পড়ছে শোয়েব মালিকের কথা। অভিজ্ঞ অলরাউন্ডার দলে থাকলে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে বাবর আজমরা জিততেও পারত বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেসার।

৯০ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয় পাকিস্তান। সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে তারা হারে ১ রানে। স্রেফ ১৩১ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ১১, শেষ তিন বলে ৩ রানের সমীকরণ মেলাতে পারেনি বাবর আজমের দল।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলে পাকিস্তানের সেমি-ফাইনালে ওঠায় বড় অবদান রেখেছিলেন মালিক। এবার তার বিশ্বকাপ দলেই জায়গা হয়নি। গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে পাকিস্তান দলে আর সুযোগ পাননি ৪০ বছর বয়সী ক্রিকেটার।

পাকিস্তানের জিও নিউজের এক অনুষ্ঠানে আলাপচারিতায় শুক্রবার আকিব বললেন, মালিক দলে থাকলে প্রথম দুই ম্যাচের ফল ভিন্ন হতে পারত।

“খেলোয়াড়দের মধ্যে মালিক দলে সবচেয়ে মানানসই এবং খেলাটা সে সবচেয়ে ভালো বোঝে। যদি সে দলে থাকত, (ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে) দুটি ম্যাচ পাকিস্তান জিততে পারত।”

পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন মালিক। এই সংস্করণে ১২৪ ম্যাচে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে তার রান ২ হাজার ৪৩৫। হাত ঘুরিয়ে উইকেট আছে ২৮টি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৪৪৬ ম্যাচে তার রান ১১ হাজার ৮৬৭, উইকেট ২১৮টি।

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পরের ম্যাচে আগামী রোববার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। সেমি-ফাইনালে যেতে হলে বাকি তিন ম্যাচ জিততেই হবে তাদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির ফলের দিকে।

পাকিস্তান মালিক টি-টোয়েন্টি টি-টোয়েন্টি বিশ্বকাপ আকিব এ সম্পর্কিত খবর প্রথম জয়ের রোমাঞ্চে বুদ, দূরের কথা ভাবছেন না শ্রীরাম প্রথম জয়ের রোমাঞ্চে বুদ, দূরের কথা ভাবছেন না শ্রীরাম নেতৃত্ব ছাড়ছেন না পুরান নেতৃত্ব ছাড়ছেন না পুরান
বৃষ্টিতে শুক্রবার মেলবোর্নের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। ম্যাচ পণ্ড বৃষ্টিতে, আলোচনায় ‘ছাদযুক্ত’ স্টেডিয়াম
অ্যারন ফিঞ্চের সঙ্গে জস বাটলার (ডানে)।হতাশ হলেও বাটলার বললেন, ‘সঠিক সিদ্ধান্ত|সূত্র: বিডি নিউজ২৪

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews