1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

.দুঃসময়ে আল্লাহর ওপর ভরসা রাখুন: সানিয়া মির্জা

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

সেলিব্রেটিরা ব্যস্ততার কারণে অনেক সময় ধর্মীয় মূল্যবোধ ও অনুশীলন থেকে দূরে সরে আসেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা।

পাকিস্তানের এই পুত্রবধূ তার ভক্ত-দর্শকদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন সম্প্রতি। যেখানে তিনি দুঃসময়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।

৩৫ বছর বয়সি এই টেনিস তারকা জীবনে সবসময় আল্লাহর নাম স্মরণ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

সানিয়ার শেয়ার করা বক্তব্যে লেখা রয়েছে, ‘আল্লাহ জানেন আপনার আত্মা ক্লান্ত। তিনি জানেন, যা ঘটছে তা মেনে নেওয়া আপনার পক্ষে কঠিন। তিনি জানেন, আপনি তাকে বলছেন এবং কঠোর প্রার্থনা করছেন। তিনি জানেন আপনি বিভ্রান্ত এবং আপনার শান্তি প্রয়োজন। কিন্তু তিনি এটাও জানেন যে আপনার জন্য সবচেয়ে ভালো কী। তিনি সর্বদা আপনাকে সেদিকে চালিত করবেন। তার ওপর বিশ্বাস রাখুন।’

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সংসার করছেন এই তারকা খেলোয়াড়। তাদের একটি ছেলে রয়েছে। সানিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার ১ কোটির বেশি। শুক্রবার ভক্তদের উদ্দেশে এই মাধ্যমের স্টোরিতে দুটি বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যক্তিগত পরিসরের গুরুত্ব সম্পর্কে আরেকটি বক্তব্য শেয়ার করেন সানিয়া।

সানিয়ার ইনস্টাগ্রামে আরও লেখা রয়েছে, ‘কখনও কখনও, মানুষের একটি নির্দিষ্ট ব্যক্তিগত পরিসর প্রয়োজন হয়। এটা সবার জন্যই। এমন একটি জায়গার দরকার হয়, যেখানে আমরা নীরব হয়ে যাই এবং আমাদের চারপাশের বিশ্বের কাছে বধির হয়ে যাই।

‘তারপর আমরা নিজেকে শুনতে পাই। আমরা আমাদের আত্মার ফিসফিস শুনতে পাই।’

প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক আর ভারতের টেনিস তারকা সানিয়াকে এক করেছিল খেলাই। দিল্লির এক জিমে ২০০৩ সালে পরিচয় হয় তাদের। এরপর তাদের প্রেম জমে উঠে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ায় আবার দেখা হয় তাদের। পরের বছর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
তথ্যসূত্র:দৈনিক যুগান্তর ও  জিওটিভি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews