1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় বন্দুক হামলা, শিশুসহ নিহত অন্তত ১০

  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

মন্টিনিগ্রোতে রেস্তোরাঁয় বন্দুক হামলা, শিশুসহ নিহত অন্তত ১০

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে বন্দুক হামলায় দুই শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নতুন বছরের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলে একটি রেস্তোরাঁর মধ্যে তর্ক-বিতর্কের জেরে এক ব্যক্তি সেখানে বন্দুক হামলা করেন এবং এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, বুধবার দক্ষিণ মন্টিনিগ্রোতে একজন বন্দুকধারী দুই শিশুসহ অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিসিজি জানিয়েছে, অতিথিদের মধ্যে মৌখিক তর্কের পরে অন্তত কিছু মৃত্যুর ঘটনা সেটিনজে এলাকার একটি রেস্তোরাঁর ভেতরে ঘটেছে।

হামলাকারী আত্মহত্যা করেছে বলে পরে নিশ্চিত হওয়া গেছে।মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিক বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনাকে ‘ভয়ানক ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে বৃহস্পতিবার থেকে তিন দিনের জাতীয় শোকও ঘোষণা করেছে তার সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচের মতে, বন্দুকধারী তার নিজের পরিবারের সদস্যদের, রেস্টুরেন্ট মালিকের দুই সন্তান এবং মালিককেও হত্যা করেছে।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সারানোভিচ এই ঘটনাটিকে “বিরক্ত আন্তঃব্যক্তিক সম্পর্কের পরিণতি” বলে অভিহিত করেছেন। গোলাগুলিতে গুরুতর আহত চারজন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলেও প্রধানমন্ত্রীর বরাতে জানিয়েছে এএফপি।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আলেকসান্ডার মার্টিনোভিচ (৪৫) নামে ওই হামলাকারী গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু পরে পুলিশ তাকে ঘেরাও করে এবং এরপরই তিনি আত্মহত্যা করেন।রয়টার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, অস্ত্র রাখার অভিযোগে আগেও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews