1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-কিডস ল্যান্ড পার্কের আয়োজনে পিঠা উৎসব

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-কিডস ল্যান্ড পার্কের আয়োজনে পিঠা উৎসব

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

শীতের পিঠা-পুলির উৎসবে মেতে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। বুধবার (০১ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে কিডস পার্ক এর আয়োজনে কিডস পার্কের কর্ণার মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে বাহারী রঙের মুখরোচক পিঠা নিয়ে উৎসবে শিক্ষক-শিক্ষার্থী সহ উদ্যেক্তরা অংশগ্রহণ করেন। এ পিঠা উৎসবে প্রায় ১২টি স্টলে নানা নাম ও রঙের মুখরোচক পিঠা দেয়া যায়। পিঠা ছাড়াও বিভিন্ন প্রশাধনীর স্টল আছে। পিঠা খেতে স্টলগুলোর সামনে ভীড় করেন শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও।

পিঠা খেতে আসা দর্শনার্থীরা জানান, এখানে এসে গ্রামীণ আদি পিঠা, জামাই পিঠা, নবাবি সেমাই, হৃদয় হরণ, বাহারি গোলাপ, বউপিঠা, পুলি পিঠা, তেল পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ব্রেড পিঠা, চুই পিঠা, দুই পুলি, বিস্কুট পিঠা, ও চন্দ্র পুলি সহ বিভিন্ন প্রকার আচার দেখা যায়। এছাড়া কফি, কেক, চা, জুস, কুরশি কাটা, নকশি কাঁথা, হোমমেড, আমসত্ত্ব, কাঁচা আমের জুস, নারিকেল পুডিং, চিকেন রোল ইত্যাদী।

পিঠা উৎসবে অংশগ্রহণকারী স্টল মালিক চাঁপাই ফুড এর স্বত্বাধিকারী পারভীন বলেন, আমরা সারা রাত ভোর পিঠা বানিয়ে নিয়ে এসেছি। এর আগে কোনো পিঠা উৎসবে যোগ দিইনি। উৎসবে এসে ভালোই লাগছে। মানুষের মধ্যে পিঠা নিয়ে ভালোই আগ্রহ রয়েছে। সেই সাথে অনেকেই পিঠা কিনে খাচ্ছে ও নতুন নতুন পিঠার সাথে পরিচিত হচ্ছে।

কিডস ল্যান্ড পার্কে আগত গণমাধ্যমকর্মী ও আম উদ্যেক্তা মোঃ আহসান হাবিব জানান, প্রতি বছরই কিডস ল্যান্ড পার্কে প্রতিবছর এভাবে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব করা হবে। সেই সাথে বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাও করা হবে। শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরাও পিঠা উৎসবে এসেছে। আগামীতেও এ ধরনের পিঠা উৎসবের আয়োজন অব্যাহত থাকবে।

কিডস ল্যান্ড পার্কের চিত্র শিল্পী মেহেদী হাসান টয়েল বলেন, পার্কের সৌন্দর্য বর্ধন কাজ আমি সুদক্ষ ভাবে করেছি। আজকে বছরের প্রথম দিন পার্কে ও পিঠা উৎসবে হাজারো মানুষের উপস্থিতি খুব ভালো লেগেছে। আমি পার্কের বাকি কাজগুলো নিপুণ ভাবে করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews