1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘জঘন্য’ অধিনায়ক বাবরকে তুলোধুনো করলেন শোয়েব

  • শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

রুদ্ধশ্বাস ম্যাচে গতকাল বৃহস্পতিবার জিম্বাবুয়ের কাছে হেরে গেছে পাকিস্তান। এই নিয়ে বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচেই তারা পরাজিত হলো। বাকি আছে আর তিনটি ম্যাচ। তাই বলা যায়, বিশ্বকাপ থেকে তারা প্রায় ছিটকে গেছে।
পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার তো বলেই দিয়েছেন, বাবর আজমদের বিশ্বকাপ শেষ। এই পরিণতির জন্য তিনি বাবরের জঘন্য ক্যাপ্টেন্সিকেই দায়ী করেছেন।

এক ইউটিউব ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে শোয়েব বলেছেন, ‘পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। কাগজে-কলমে এখনো সুযোগ থাকলেও এটাই সত্যি। খুব হতাশ লাগছে। কষ্ট হচ্ছে। পাকিস্তান যে এভাবে হারবে সেটা ভাবতে পারিনি। এখন পাকিস্তানকে নির্ভর করতে হবে অন্য দলগুলোর ওপর। ওমুক দল হারবে, তমুক দল জিতবে- তবেই পাকিস্তান সেমিফাইনালে উঠবে! এমনটা হওয়া উচিত নয়। নিজের যোগ্যতায় যেতে হবে। অবশ্যই সেজন্য ভালো খেলতে হবে। ‘

বাবর আজমের কঠোর সমালোচনা করে শোয়েব বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক জঘন্য। তার কোনো পরিকল্পনা নেই। ভারতের বিপক্ষেও তার জন্যই হেরেছিলাম। বার বার সে মোহাম্মদ নওয়াজকে শেষ ওভারে বল করার জন্য রেখে দেয়। বার বার আমরা হারি। দলে চার জন পেসার খেলানো উচিত। সেখানে বাবর তিন জনকে খেলাচ্ছে। তিনজনের মাঝে আবার শাহিন সুস্থ নয়। তারপরেও তাকে খেলানো হচ্ছে! আরও তো পেসার আছে। তাদের সুযোগ দেওয়া উচিত ছিল। ‘

বাবরের ওপেন করতে নামা নিয়েও ক্ষুব্ধ আখতার। তার মতে, নিজের জায়গা জোর করে ধরে রাখতে চাইছেন বাবর। শোয়েবের ভাষায়, ‘আমি কতবার বলেছি, বাবরের তিন নম্বরে ব্যাট করা উচিত। কিন্তু সে শুনবে না। সে ওপেনই করবে। দুজনের ওপর পুরো দল নির্ভর করে। মিডল অর্ডারে কোনো ব্যাটার নেই। ফখর জামানকে বসিয়ে রেখেছে। শোয়েব মালিককে নিতে বলেছিলাম, নেয়নি। ভুল দল নিয়ে খেললে হার ছাড়া আর কী ফল হবে? যেমন অধিনায়ক, তেমন দেশের ক্রিকেট বোর্ড, তেমনই ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। কারও কোনো হেলদোল নেই। ‘সূত্র: কালের কণ্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews