1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একদিনে ৩ বিমান দুর্ঘটনা, ১৩ দিনে ৮

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

একদিনে ৩ বিমান দুর্ঘটনা, ১৩ দিনে ৮

দিনের পর দিন সারা বিশ্বে বিমান দুর্ঘটনা বেড়েই চলেছে। একের পর বিশ্ব সাক্ষী হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনার। চলতি মাসে মাত্র ১৩ দিনেই বিশ্বের নানা প্রান্তে অন্তত ৮টি বিমান দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩টি। আর এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) কানাডা ও নরওয়ের দুর্ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও দক্ষিণ কোরিয়ার খবর নজর কেড়েছে বিশ্ববাসীর।

এই দুর্ঘটনায় ১৭৯ জন যাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বিমানটিতে ক্রুসহ মোট ১৮১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুইজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবারও ওই বিমানবন্দরে ফিরে আসে এবং জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। বিমানটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। তবে তারা সবাই অক্ষত আছেন।

দক্ষিণ কোরিয়া ও নরওয়ের পর কানাডায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এয়ার কানাডার বিমানটি দেশটির হ্যালিফ্যাস্ক বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় প্রচণ্ড গতিতে পিছলে গিয়ে এতে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, গত বুধবার (২৫ ডিসেম্বর) দুর্ঘটনার মুখে পড়ে আজ়ারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমান। সেটির গন্তব্য ছিল রাশিয়া। স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনির উদ্দেশে যাত্রা করে বিমানটি।

পথিমধ্যে কাজাখস্তানের আকতাউতে কাসপিয়ান সাগরের পূর্ব-উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের ৬৭ যাত্রীর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়।

খবরে বলা হয়, ঘন কুয়াশার কারণে সেটির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কাজ়াখস্তানের বিমানবন্দরে তার জরুরি অবতরণ করার কথা ছিল। কিন্তু অবতরণের আগে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। রুশ সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত করে জানানো হয়নি।

রোববার (২২ ডিসেম্বর) দক্ষিণ ব্রাজ়িলের পর্যটন শহর গ্রামাদোতে ১০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে একটি বিমান। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় বিমানের সব যাত্রীর। যাত্রিবাহী বিমানটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির চিমনিতে ধাক্কা মারে। এরপর আরও একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয় বার ধাক্কা খায় সেটি। শেষমেশ বিমানটি একটি দোকানের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় সেটিতে। একই দিনে পাপুয়া নিউ গিনিতে একটি বিমান ভেঙে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়। কী কারণে সেটি ভেঙে পড়ল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

গত ১৮ ডিসেম্বর আর্জেন্টিনার সান ফার্নানদো বিমানবন্দরের কাছে গাছে ও প্রাচীরের দেয়ালে ধাক্কা খায় একটি বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানের দুই পাইলটের।

১৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলু বিমানবন্দরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে একটি পণ্যবাহী বিমান। তবে ঠিক কি কারণে বিমান বিধ্বস্ত হয়, তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, পাইলটদের প্রশিক্ষণ চলার সময়ে বিমানটি ভেঙে পড়ে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews