ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন আরামবাগস্থ ১৪নং ওয়ার্ডের জনৈক মোঃ মুনির আহমেদ পিতা-মোঃ দরবেশ আলী এর বাড়ীর পিছনে/পূর্ব দিকে ও জনৈক আব্দুল ওয়াফি পিতা-মৃত ওয়াজ কুরানী এর বাড়ীর উত্তর দিকে চিপা গলির ভিতর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ২৮ অক্টোবর ২০২২ তারিখ রাত্রী আনুমানিক ০০:২০ ঘটিকায়
একটি অভিযান পরিচালনা করে (ক) ক্ষুর-০১টি, (খ) সুইচ গিয়ার চাকু-০১টি, (গ) এন্টি কাটার-০১টি এবং (ঘ) হুক-০১টি সহ কিশোর গ্যাং এর সদস্য ১। মোঃ আব্দুল আলী @ আব্দুল্লাহ (৩০), পিতা-মোঃ ইউসুফ রহমান, সাং-পিটিআই বালুবাগান, ২। মোঃ আকাশ (২০), পিতা-মোঃ হাসান আলী, সাং-ক্লাবমোড়, উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ৩। মোঃ সাইমন আলী @ অমিত (২০), পিতা-মোঃ আরিফ আলী, সাং-দেওয়ান জায়গীর, থানা-শিবগঞ্জ, ৪। মোঃ কাওসার আলী (২০), পিতা-মোঃ সবুর আলী, সাং-আরামবাগ, থানা-সদর, স্থায়ী ঠিকানা-সাং-রানীবাড়ী চাঁদপুর, থানা-শিবগঞ্জ, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতার করা হয়।

বর্তমান সময়ে উর্ত্তী বয়সী ছেলেদের মাঝে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নিজেদের জড়ানোর প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
এ সমস্ত চুরি, ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে।
এরই প্রেক্ষিতে র্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ অভিযোগ আমলে নিয়ে কিশোর গ্যাং এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের সত্যতা পেলে র্যাবের চৌকষ গোয়েন্দা দলের তৎপরতায় বর্ণিত এলাকা হতে কিশোর গ্যাং এর ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাসাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা ছিনতাই এর উদ্দেশ্যে চাকু, কাটার, হুক সহ একত্রিত হয়ে উক্ত স্থানে অবস্থান করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

Leave a Reply