1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অবসর যাপনে গিয়ে বিপত্তি, হাসপাতালে অভিনেত্রী

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

অবসর যাপনে গিয়ে বিপত্তি, হাসপাতালে অভিনেত্রী

বিদেশে ছুটি কাটাতে গিয়ে বিপাকে পড়েন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃষ্টি রোডে। সেখানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সৃষ্টি জানান, অসুস্থতা এমন পর্যায়ে ছিল যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কি না। সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার বেশ কিছু ছবি দেখে চিন্তার ভাঁজ পড়ে তার ভক্তদের কপালে। ওই ছবিগুলোতে দেখা যায়, হাসপাতালে ভর্তি সৃষ্টি। তার মুখে লাগানো রয়েছে নল।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলো পোস্ট করছি, তখন গল্পের আরেক অংশও আছে যা আমি শেয়ার করিনি।

তিনি লেখেন, আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হয় আমাকে। এত কঠিন সময় পার করেছি, সঙ্গে ভয় পেয়েছি যে, আমি হয়তো আর বাড়ি ফিরতে পারব না।

সৃষ্টি আরও লেখেন, অবস্থা খুবই খারাপ ছিল। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে আমি ফিরতে পারছিলাম না। এক বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বাইয়ে ফিরি।

শারীরিক অবস্থার কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, এখনও পুরোপুরি সুস্থ হইনি। নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে। আমার চিকিত্‍সক বলেন যে এক মাসের বেশি সময় লাগবে। কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ, আমি এখনও দুর্বল। আশা করছি দ্রুত সেরে উঠব। আমার পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, ‘ইয়ে ইশক হায়ে’, ‘ছোটি বহু টু’, ‘পুনর বিবাহ’, ‘ইশকবাজ’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সৃষ্টি। কপিল শর্মার শো-তেও একটি চরিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া ‘বিগ বস সিজন ১২’র প্রতিযোগী ছিলেন তিনি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews