1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাশরাফীর বিপিএল খেলা নিয়ে যা জানালেন সিলেট কোচ

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

মাশরাফীর বিপিএল খেলা নিয়ে যা জানালেন সিলেট কোচ

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভিড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ হওয়ায় এই পেসারের বিপিএলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। মাশরাফীর বিপিএল খেলা নিয়ে এবার মুখ খুলেছেন সিলেটে হেড কোচ মাহমুদ ইমন।

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমন বলেন, সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ, এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফী। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।

বিপিএল শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। কিন্তু মাশরাফীকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সিলেট। তাই মাশরাফীর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাওয়া হয় এই কোচের কাছে। জবাবে তিনি বলেন, কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।

মাশরাফীর ফিটনেস নিয়ে ইমন বলেন, যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না মাশরাফীকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।

তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং, রনি তালুকদার, মাশরাফী বিন মোর্ত্তজা, জাওয়াদ আবরার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews