1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিউইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

নিউইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ,যুক্তরাষ্ট্র থেকে : 

  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি পাতাল (সাবওয়ে) ট্রেনে এ ঘটনাটি ঘটে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, এই ঘটনার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে।এনওয়াইপিডি জানিয়েছে, ওই নারী একটি থেমে থাকা ‘এফ’ ট্রেনের ভেতরে সকাল সাড়ে সাতটায় নিথর অবস্থায় বসে ছিলেন। এই সময় অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে এসে একটি লাইটার দিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, আক্রমণের আগে তাদের মধ্যে কোন কথোপকথন হয়নি এবং তারা পরস্পরকে চিনতেন না বলে মনে করা হচ্ছে।সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি ট্রেন থেকে নেমে যায়, আর স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুনের দিকে দৌড়ে যান। পুলিশ কর্মকর্তারা ট্রেনের ভেতর একজন ব্যক্তিকে পুরোপুরি আগুনে জ্বলতে দেখেন।’

অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে পুলিশ আগুন নেভায়। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ওই নারীকে মৃত ঘোষণা করেন।রোববার পরবর্তী সাবওয়ে যাত্রার সময় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, তারা এখনো ভুক্তভোগীর পরিচয় ও আক্রমণের কারণ তদন্ত করছে।নিউইয়র্ক সিটির সাবওয়েতে প্রতিদিন প্রায় চার মিলিয়ন যাত্রী চলাচল করে, যেখানে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল।

পুলিশের তথ্যানুযায়ী, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত সাবওয়েতে নয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল পাঁচ।

চলতি মাসের শুরুর দিকে সাবওয়ের আরেকটি ঘটনার রায়ে জুরি ড্যানিয়েল পেনিকে ফৌজদারি অবহেলার কারণে হত্যার অভিযোগ থেকে মুক্তি দেয়।

সাবওয়ের ভেতরে জর্ডান নিলি নামে এক গৃহহীন ব্যক্তির মৃত্যু নিয়ে এ মামলা হয়েছিল। নিলি যাত্রীদের দিকে চিৎকার করার সময় পেনি তাকে পেছন থেকে চেপে ধরে কয়েক মিনিট ধরে শ্বাসরোধ করে রাখেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews