1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ: রাশিয়া

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ: রাশিয়া

রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করার কয়েকটি পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি৷

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মস্কোয় এসব হত্যার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে তারা৷ পাওয়ার ব্যাংক ও নথিপত্র রাখার ফোল্ডারের মতো দেখতে বোমা দিয়ে এসব হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস, এফএসবি৷ এই সংস্থার পূর্বসূরি ছিল কেজিবি৷

গত ১৭ ডিসেম্বর ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল কিরিলভকে মস্কোতে তার অ্যাপার্টমেন্টের বাইরে হত্যা করেছিল৷ একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা রেখে সেটির বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়৷ কিরিলভ রাশিয়ার পারমাণবিক,

জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন৷ ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থার একটি সূত্র রয়টার্সকে এই হত্যার পেছনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে৷ রাশিয়া এই হত্যাকাণ্ডকে ইউক্রেনের সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে৷

এক বিবৃতিতে এফএসবি বলেছে, ফেডারেল সিকিউরিটি সার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মীকে হত্যার চেষ্টা প্রতিহত করেছে৷ এসবের সঙ্গে জড়িত সন্দেহে চারজন রুশ নাগরিককে গ্রেপ্তারের ঘটনাও বিবৃতিতে জানানো হয়েছে৷ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের নিয়োগ দিয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়৷

এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের এসবিইউ সংস্থা তৎক্ষণাৎ রয়টার্সকে কিছু জানায়নি৷ মস্কো তার মাটিতে কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করে৷ পশ্চিমা বিশ্ব কিয়েভের সন্ত্রাসী শাসককে সমর্থন করছে বলেও অভিযোগ তাদের৷

এদিকে, রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে সেটিকে ইউক্রেন তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে৷ তাই এসব টার্গেটেড হত্যাকাণ্ড বৈধ বলে মনে করে ইউক্রেন৷

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews