1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় জানিয়েছেন এলাকাবাসী

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় জানিয়েছেন এলাকাবাসী

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

দীর্ঘ ৪১ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। ইমামকে ফুল সুসজ্জিত এশিয়ান টেলিভিশনের প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এমন ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট-চকআলমপুর এলাকায়।

রানিহাটী ইউনিয়নের চক আলমপুর বেলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আসরাফ উদ্দিন কে (৮২) ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। ইমাম মাওলানা আসরাফ উদ্দীন রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী পন্ডিতের ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তাকে ফুল সুসজ্জিত এশিয়ান টেলিভিশনের প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।

বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন মাওলানা আসরাফ উদ্দীন। তিনি বলেন, জীবনের দীর্ঘসময় ইমামতি করেছি, এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমিও দোয়া করবো, সবাইকে মহান আল্লাহপাক ভালো রাখুন।

জানা যায়, মাওলানা আসরাফ উদ্দীন চকআলমপুর-বেলপাড়া জামে মসজিদে ইমামতি করেন টানা ৪১ বছর। এর আগে এলাকার চুনাখালী এনায়েতুল্লাহ আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন দীর্ঘসময় তিনি।

দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন। অবসরে যাওয়ায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বিশেষ সম্মান জানিয়ে রাজকীয় বিদায় দিলেন তাকে।

চক আলমপুর বেলপাড়া জামে মসজিদের সেক্রেটারী সালাহ উদ্দীন জুয়েল বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৪১ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews