1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুস্তাফিজের পর এবার পিএসএলে নাম লেখালেন সাকিব

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

মুস্তাফিজের পর এবার পিএসএলে নাম লেখালেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএলের ১১তম আসরটি মাঠে গড়াচ্ছে ৩০ ডিসেম্বর থেকে। এবার সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ থাকায় এই মুহূর্তে দেশে না ফেরার সম্ভাবনাই বেশি। তাই বিপিএলে অনিশ্চিত সাকিবের খলা। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে নাম দিয়েছেন এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিএসএল কর্তৃপক্ষ সাকিবকে নিয়ে ৫৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। বাংলাদেশের এই অলরাউন্ডারের ব্যাটিং ও বোলিং মুহূর্ত ভিডিওতে দেখানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।’ বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে ক্যাপশনে।

পিএসএলের দশম আসরটি ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা থাকলেও এবার পিছিয়েছে। কারণ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। সেটি ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হবে আইসিসির ইভেন্টটি।

এবার ২০২৫ আইপিএল আসরটি ১৪ মার্চ থেকে চলবে ২৫ মে পর্যন্ত। তাই আইপিএলের সময়েই হবে পিএসএলর এবারের আসর। ২০২৫ পিএসএলের ড্রাফট হবে ১১ জানুয়ারি। আর যেখানে দল পেলে পিএসএল খেলতে দেখা যাবে সাকিবকে।

অবশ্য এর আগেও পিএসএল খেলেছেন সাকিব। ২০১৬ সালে পিএসএলের প্রথম মৌসুমেই খেলেছেন তিনি। এখন পর্যন্ত ৯ আসরের মধ্যে খেলেছেন ৩ আসর। যেখানে ১৪ ম্যাচে ১৬.৪৫ গড়ে করেছেন ১৮৫ রান। ফিফটি করেছেন ১টি। বোলিংয়ে ৭.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট।

সম্প্রতি আবুধাবি টি-টেনে খেলেছেন সাকিব। আর সর্বশেষ লঙ্কা টি-টেনে দেখা গেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। এ ছাড়াও এই লিগে নাম জমা দিয়েছেন বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান। সেই সঙ্গে অন্যান্য দেশেরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews