1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে প্রগ্রেসিভ (পিএসএস) এনজিওর পরিচালকের ফাঁদে কর্মীরা-সর্বস্ব হারিয়ে দিশেহারা

  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে
 ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটী বাজারে বেসরকারি সংস্থা প্রগ্রেসিভ স্টার সোসাইটির নির্বাহী পরিচালক আবদুস সামাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী, ক্ষমতার অপব্যবহার করে চাকুরী’র নিয়ম-নীতি উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে মামলা ও প্রতারনা করার অভিযোগ করেন সংস্থার ভুক্তভোগি কর্মকর্তা-কর্মচারী শাখা ব্যবস্থাপক সহ কয়েকজন মাঠকর্মী। প্রতারনার শিকার ভুক্তভোগীরা হলো, সদর উপজেলার লালাপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে নেফাউল করিম নাদিম, সাবেক-লাভাঙ্গা গ্রামের সাদিকুলের ছেলে আবু সায়েম, নয়ালাভাঙ্গা গ্রামের তাজেমুল হকের ছেলে ইব্রাহিম আলী, শিবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের গোপালনগর মহল্লার মোজাহার শেখের ছেলে বিপুল আলী সহ একাধিক কর্মচারী কর্মকর্তা। তারা অভিযোগ করে বলেন, নির্বাহী পরিচালক আব্দুস সামাদ চাকুরী নিয়োগ ও পরবর্তী সময়ে জামানত হিসেবে অতিরিক্ত টাকা সহ ফাঁকা চেক দেয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করেন। পরে জোরপূর্বক চেকে স্বাক্ষর করে নেন নির্বাহী পরিচালক। আর চেক না দিলে চাকুরী থাকবে না বলেও বিভিন্ন সময় হুমকি প্রদান করেন। ভুক্তভোগীদের তথ্য সুত্রে জানা যায়, চাকুরীতে যোগদানের কিছুদিন পর কোন দোষ-ত্রুটি ছাড়াই বিনা কারনে নোটিশ বা ছাড়পত্র না দিয়ে ও অফিসিয়াল হিসাব পত্র বুঝিয়ে না নিয়েই তাদেরকে চাকুরী হতে অসৎ উদ্দেশ্যে অব্যাহতি দেন। তারা চাকুরি থেকে অব্যাহতি পাওয়ার পর তার কাছে জমাকৃত চেক এবং জামানতের নগদ টাকা বুঝিয়ে চাইলে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুস সামাদ বলেন তোমাদের চেক ও জমাকৃত টাকা কয়েকদিন পরে ফেরত দিবো, বলে কালক্ষেপণ করে টালবাহানা করতে থাকেন। তারপর বেশ কিছুদিন পরেই তার কাছে থাকা জমাকৃত ফাঁকা চেকের মাধ্যমে তার ইচ্ছেমত টাকা লিখে নিয়ে পরিকল্পিতভাবে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। এসব বিষয়ে তার কাছে ভুক্তভোগীরা জানতে চাইলে সংস্থার নির্বাহী পরিচালক তাদের উপর বিভিন্ন রকম হুমকি, ধামকি, ভয়ভীতি, শারীরিক এবং মানসিক নির্যাতন করেন। ভুক্তভোগীরা আরও বলেন তার নির্যাতনের শিকার হয়ে পরিবার নিয়ে আমরা সবাই অতি দুঃখ কষ্টে অনেকটাই মানবেতর জীবনযাপন করছি। এই মিথ্যা বানোয়াট মামলার নির্যাতন থেকে মুক্তি চায়। এবং আমাদের জমাকৃত ফাঁকা চেক ও নগদ অর্থ ফেরত চায়। ভুক্তভোগি আবু সায়েম বলেন, ২০১৭ সালে শিবগঞ্জ শাখায় সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে ২০ হাজার টাকা ও ফাঁকা চেক জমা দিয়ে নিয়োগ পত্র গ্রহন করে যোগদান করি। চাকুরি চলাকালীন সময় ২০২০ সালের ডিসেম্বরে পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ আনেন নির্বাহী পরিচালক। এবং তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে ধরে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকিয়ে মারধর করে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ফাঁকা চেকে টাকার অংক বসিয়ে মামলার ভয় ও জানে মেরে ফেলার হুমকি দেয় আব্দুস সামাদ সহ তার গুন্ডা বাহিনী। আরেক ভুক্তভোগী নাদিম বলেন, আমাকে বিগত ০৫.০৯.২০১৭ সালে ২০ হাজার টাকা জামানত ও ফাঁকা চেক জমা নিয়ে নিয়োগ দেন আব্দুস সামাদ। অতঃপর চাকুরী চলাকালীন সময় ২৬.০৯.২০১৯ সালে আমাকে হঠাৎ করে এক সপ্তাহ ছুটি দেন। এক সপ্তাহ পর চাকুরিতে জয়েন্ট করতে গেলে তিনি বলেন তোমাকে চাকুরী থেকে অব্যহতি দেয়া হয়েছে। কি কারণে অব্যহতি দিলেন এবং চেক, জামানতের টাকা ফেরত ও বেতন চাইলে খারাপ ব্যবহার করে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। এরপর থেকেই বিভিন্ন সময় উল্টো আমার কাছে টাকার জন্য চাপ ও তার গুন্ডা বাহিনী দিয়ে হুমকি ধামকি দেন। এক পর্যায়ে ০১.০২.২০২১ সালে আমার বিরুদ্ধে আমের ব্যবসায় টাকা নিয়েছি বলে মিথ্যা মামলা দায়ের করেন। যে মামলা আদালতে চলমান আছে। এতে করে আমি আর্থিক ও মানুষিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত। বর্তমানে আমি পরিবার নিয়ে অসহায় ভাবে মানবেতর জীবনযাপন করছি। একই কথা বলেন ভুক্তভোগী ইব্রাহিম আলি, মোঃ বিপুল আলী সহ আরও কয়েকজন ভুক্তভোগী। এবিষয়ে প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পিএসএস) এনজিওর নির্বাহী পরিচালক আব্দুস সামাদের নিকট বক্তব্য নেয়ার জন্য রানিহাটী বাজারের প্রধান কার্যালয়ে দেখা করতে গেলে সাংবাদিক দেখে তিনি সটকে পড়েন। প্রধান কার্যালয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করেও তিনি দেখা করেন নি। নির্বাহী পরিচালক আব্দুস সামাদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি। (চলবে)

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews