1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিউইয়র্কে বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে বাংগালীদের বড়দিন উদযাপন

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

নিউইয়র্কে বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে বাংগালীদের বড়দিন উদযাপন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র থেকে:

যথাযোগ্য মর্যাদায় আমেরিকায় শুভ বড়দিন উদযাপন করা হয়েছে ।খবরে বাপসনিউজ ।বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিউইয়র্কের বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে বাংগালীদের প্রার্থনাসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন ।যথাযোগ্য মর্যাদায় সারা আমেরিকায় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্যাপিত হয়েছে।

বুধবার সকাল থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। গির্জায় গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা, যেখানে ধর্মপ্রাণ খ্রিস্টানরা অংশ নেন। পরিবার ও বন্ধুবান্ধবের মধ্যে উপহার বিনিময় করা হয়, যা ভালোবাসা ও আত্মিক বন্ধনের নিদর্শন। বড়দিনের আনন্দ কেবল খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, অন্যান্য ধর্মের মানুষজনও এতে আনন্দ ভাগাভাগি করেন।

বড়দিন উপলক্ষে নিউইয়র্কসহ সারা আমেরিকার গির্জায় সমবেতভাবে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা, আলোক প্রজ্বালন, কেক কাটা ও ধর্মীয় সংগীত পরিবেশনসহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব উদ্যাপন করা হয়। ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে গির্জার ভেতরে বর্ণাঢ্য সাজসজ্জায় প্রতীকী গোশালা বসানো হয়। বেথলেহেমের গরিব কাঠুরের গোয়ালঘরে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মের কথা স্মরণ করে ধর্মীয় আবহ সৃষ্টি করতে এই গোশালা বসায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।

ঐতিহ্যবাহী ও জাঁকজমকপূর্ণ এ সাজসজ্জায় রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয় দৃষ্টিনন্দনভাবে। বিশেষ প্রার্থনা ও খাবারের আয়োজন রাখা হয়।বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে শোভা পেয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জা। প্রার্থনাকালে ধর্মীয় গুরু আর্চ বিশপরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে বলেন, বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ২৫ ডিসেম্বর বিশ্বাসভরা অন্তরে গভীর আশা ও আনন্দ নিয়ে ক্রিসমাস অর্থাৎ বড়দিন উদ্যাপন করে। প্রভু যিশু শিক্ষা দেন, ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন।

সূর্যের আলো ও বৃষ্টির ধারা যেমন সবার ওপর ঝরে পড়ে, ঠিক তেমনি ঈশ্বরের ভালোবাসা সবার জন্য উন্মুক্ত ও অবারিত ।শুভ বড়দিন উপলক্ষে নিউইয়ার্ক বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে ২৫ ডিসেম্বর ২০২৪,বুধবার,সকাল সাড়ে ১১টায় বড়দিন এর পবিত্র উপাসনা । ঈশ্বরের জীবন্ত বাক্য, স্তব-স্তুতি- আরাধনা ও প্রশংসায় মুখরিত ছিল পবিত্র উপাসনা । পবিত্র আত্মার উপস্হিতি ও ইম্মাণূয়েলের আশীর্বাদ এ সবাই শিক্ত হন ।উপাসনা সার্বিকভাবে উপস্হাপনা ও পরিচালনা করেন চার্চের পাষ্টার রেভা: লিটন অধিকারী । কয়ার পরিচালনা করেন, মায়া মধু । পবিত্র বাইবেল থেকে পাঠ করেন নীলিমা বেনেট ।

শুভেচ্ছা বক্তব্য ও বড়দিন এর তাৎপর্য উপর কথা বলেন চার্চের পালক রেভাঃ লিটন অধিকারী । সমগ্র বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন শিল্পী ।ধন্যবাদ জ্ঞাপন করেন ডরোথী অধিকারী । ঈশ্বরের জীবন্ত বাক্য প্রচার করেন মাইকেল মধু চার্চের সেক্রেটারী । ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্যদিয়ে সবাই প্রীতি ভোজে অংশগ্রহন করেন । আনন্দঘন পরিবেশে বড়দিনের কীর্তনে মুখরিত ছিল উপাসনা ।

নিউইয়র্কে বেথেল ব্যাপ্টিষ্ট চার্চে বাংগালীদের বড়দিন উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ এডিটর এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি ও ছোটমনি ফ্রাংকলিন খোকন আরমান । ফেসবুকের সকলবন্ধু সহ, বাংলাদেশ – আমেরিকা, ও বিশ্বের প্রতিটি মানুষকে “বড়দিন” এর খ্রীষ্টিয় প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন, সুস্হ্য থাকুন বলেছেন রেভা: লিটন অধিকারী, পাষ্টার বেথেল ব্যাপ্টিষ্ট চার্চ, নিউইয়ার্ক ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews