1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রংপুরে আওয়ামীলীগ নেতা আটক: এলাকায় উত্তেজনা, প্রকৃত অপরাধীদের খোঁজে চলছে তদন্ত

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

রংপুরে আওয়ামীলীগ নেতা আটক: এলাকায় উত্তেজনা, প্রকৃত অপরাধীদের খোঁজে চলছে তদন্ত

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যাুরো প্রধান, রংপুর :

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে যৌথ বাহিনী তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় এ অভিযান পরিচালিত হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, মিলনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তবে গ্রেফতারের সময় স্থানীয় প্রশাসন সার্ভার জটিলতার কারণে মামলা বিশ্লেষণ সম্পূর্ণ করতে পারেনি।

এদিকে, মিলনের গ্রেফতার ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা অভিযোগ করছেন, গ্রেফতারের পর থেকে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তারা এলাকায় খোলাখুলিভাবে চলাচল করতে পারছেন না। এর মধ্যে প্রকৃত অপরাধীরা পরিস্থিতি উত্তপ্ত করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গ্রেফতারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। তারা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে ভয় এবং বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন মিলন, আবার কেউ মনে করছেন এটি প্রশাসনের সঠিক পদক্ষেপ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, এলাকার সাধারণ জনগণ শান্তি ও নিরাপত্তার জন্য দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews