1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বার্সায় মেসির জায়গা নিতে চাননি বলেই পিএসজিতে যান নেইমার

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

বার্সায় মেসির জায়গা নিতে চাননি বলেই পিএসজিতে যান নেইমার

ইতিহাসে জায়গা করে নিতে একটি আত্মত্যাগই যথেষ্ট। বন্ধুকে জায়গা করে লোভনীয় স্থান ছেড়ে দিতে কেবল রূপালি পর্দাতেই দেখা যায়। বাস্তবে অবশ্য কালেভাদ্রে। যশের লোভ ভুলে কেইবা নিঃস্বার্থ বন্ধুত্বকে অমূল্য মনে করেন! তবে নেইমার কি তাদেরই একজন?

যিনি কিনা বন্ধু মেসির জন্য বার্সাতে জায়গা ছেড়ে দিয়ে এসেছিলেন পিএসজিতে। ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার জুনিয়র। এখন পর্যন্ত সেটিই দলবদলের ইতিহাসে বিশ্ব রেকর্ড। বার্সার মতো সফল ও তারকাবহুল ক্লাব ছেড়ে নেইমার পিএসজিতে গেলেন, তা নিয়েও আলোচনা হয়েছে অনেক।

নেইমারের বাবা নেইমার সিনিয়রের কথায় এমনটা চাউর হচ্ছে মেসির জন্য তার আত্মত্যাগের কাহন। ‘সে সময় বার্সেলোনায় কঠিন একটি সময় পার করতে হয়েছিল আমাদের। আমরা তখনও জানতাম না, বার্সা কর্তৃপক্ষ ঠিক কী করতে যাচ্ছে। আমাদের মনে হয়েছিল, বার্সা কর্তৃপক্ষ চাইছিল মেসির জায়গাটি নেইমার নিয়ে নিক। কিন্তু নেইমার সেটা মোটেই মেনে নিতে পারেনি।

এ কারণেই সে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেয়। আমি চাইছিলাম, আমার ছেলে শেষ দিন পর্যন্ত বার্সাতেই থাকুক। আমরা তার চলে যাওয়া আটকানোর চেষ্টাও করেছিলাম। কিন্তু সে বার্সা ছেড়ে দেয়, কারণ সে কিছুতেই দলে মেসির জায়গা নিতে চাইছিল না এবং মেসিকে সরিয়ে সে বার্সার তারকা হতে চায়নি।’

ব্রাজিলের জনপ্রিয় পডকাস্টার চ্যানেল ‘জোতা জোতা’য় এক সাক্ষাৎকারে সাত বছর আগে নেইমারের বার্সা ছেড়ে প্যারিস যাওয়ার আসল কারণটি বলেন তার বাবা সিনিয়র নেইমার। রিয়াল মাদ্রিদ তিন গুণ অর্থে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে মেসির সঙ্গে খেলার ইচ্ছা ও বার্সার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়েই নেইমার সে সময় কাতালান ক্লাবটিতে নাম লেখান।

ক্লাব ফুটবলের সেই বিখ্যাত ত্রয়ী ‘এমএসএন’ এর আধিপত্য দেখেছে ফুটবল প্রেমিকরা। মেসির প্রতি তার প্রচণ্ড ভালোবাসার কারণেই মাঠের বাইরে যতই ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মেসি-নেইমারের মধ্যে কোনও প্রভাব পড়েনি।

নেইমার চলে আসার চার বছর পর বার্সায় অস্বস্তিতে পড়লে মেসিকে প্যারিসে নিয়ে আসার কাজটি সফলভাবে করেছিলেন। প্যারিস ছাড়ার পর বর্তমানে সৌদি ক্লাব আল হিলালে রয়েছেন নেইমার।

আগামী জুনে সেই চুক্তি শেষ হয়ে যাবে। তাইতো শোনা যাচ্ছে, আগামী মৌসুমে নেইমারকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে নিয়ে আসবেন মেসি। এতে মায়ামিতে ফের দেখা যাবে সেই মেসি-নেইমার- সুয়ারেজ ত্রয়ীকে। নেইমার এরই মধ্যে ২ কোটি ২৬ লাখ ডলারে বাড়ি কিনেছেন মায়ামিতে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews