1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটের কৃষকরা পাচ্ছেন ধানের ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকেরা

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কৃষকরা পাচ্ছেন ধানের ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকেরা

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যুারো প্রধান,রংপুর :

লালমনিরহাট মৌসুমী ধান কাটার পর কৃষকরা যখন অবশিষ্ট ধান বাজারে বিক্রি করছেন, তখন তারা ন্যায্য মূল্য পেয়ে আনন্দিত। উত্তরের সীমান্তবর্তী এই জেলা কৃষিনির্ভর জেলা হিসাবে বেশ পরিচিত। যেখানে এবছর ধানের বাম্পার ফলন এবং বাজারে ভালো দামে বিক্রি করতে পেরে কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে, উৎপাদন খরচ গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন তারা।

এবার প্রতি বিঘা (৩৩ শতাংশকের) জমিতে ধান চাষের খরচ হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার টাকা, এবং উৎপাদন হয়েছে ১৮ থেকে ২১ মণ ধান। গতবছরের তুলনায় এ বছর ধানের দাম অনেক ভালো; গত মৌসুমে ৯২০ টাকা থেকে ১,১৫০ টাকার মধ্যে বিক্রি হওয়া মণ ধান এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১,৩৪০ টাকায়। কৃষকরা আশা করছেন, দাম আরও বাড়বে।

এ ব্যাপারে লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের কৃষক জাহিদ হাসান বলেন, “এই বছর ফলন ভালো হয়েছে, পোকামাকড়ের সমস্যা তেমন ছিল না। ২০০ শতাংশ জমি থেকে ১২২ মণ ধান পেয়েছি এবং বাজারে ১ হাজার ৩০০ টাকা দরে ২০ মণ ধান বিক্রি করেছি।” তিনি আরও জানান, “এখনকার বাজারদামে আমি খুশি।”

বড়বাড়ী বাজারের ধানের ব্যপারি ফারুক মিয়া বলেন, “এখনো ধান বাজারে আসেনি বেশিরভাগ কৃষকেরা বাড়ি থেকেই ধান বিক্রি করছেন। আমরা ১,২৯০ থেকে ১,৩৪০ টাকা দরে ধান কিনছি এবং দাম কমার কোনো সম্ভাবনা দেখছি না।”

পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান বলেন, “গত বছর থেকে কিছুটা লাবোবান হচ্ছি ধান চাষে। ধানের বর্তমান দাম চলতে থাকলে আরো বেশি কৃষক ধান চাষে উৎসাহী হবেন।” তিনি বলেন, “এছাড়া, আমার ৩ বিঘা জমি থেকে প্রায় ৩ হাজার ৬০০ আটি খড় পেয়েছি, যার মূল্য প্রায় ১৩ হাজার ৪০০ টাকা।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইফুল আরিফিন সমাজের চিত্র পত্কেরিকা কে জানান, “এ বছর ধানের দাম কৃষকদের জন্য লাভজনক।

যদিও সারের দাম বেড়েছে এবং সেচের জন্য অতিরিক্ত খরচ হয়েছে, তবুও কৃষকরা আশানুরূপ ফলন পেয়ে ভালো দাম পাচ্ছেন।” তিনি আরো বলেন, “এ বছর কৃষকরা প্রতি বিঘায় খরচ বাদে প্রায় ১০-১২ হাজার টাকা বেশি লাভ করতে পারছেন।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews