সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মৃত জহুরুল হক মামুন এবং দলের আরও কিছু নেতার উদ্যোগে রেলের জমি দখল করে নির্মিত এই মার্কেট দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।
একাধিক নোটিশ সত্ত্বেও প্রভাব খাটিয়ে মার্কেটটি পরিচালনা করা হচ্ছিল। জহুরুল হক মামুনের মৃত্যুর পর তার পরিবারের দখলে থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রেলওয়ে কর্তৃপক্ষ দখলমুক্তির কার্যক্রম শুরু করে।
স্থানীয় বাসিন্দারা অবৈধ দখলমুক্ত করতে নেওয়া এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে রেলওয়ে কর্তৃপক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
রেলওয়ে বিভাগীয় সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক বলেন, “রেলের জমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উচ্ছেদ পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে রেলের সমস্ত জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”
এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং রেলের জমি দখলমুক্ত হওয়ায় উন্নয়নমূলক কাজে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

Leave a Reply