1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হাতীবান্ধায় ষড়যন্ত্রমূলক অডিট ও ডিআইএ’র ঘুষ বাণিজ্যের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

হাতীবান্ধায় ষড়যন্ত্রমূলক অডিট ও ডিআইএ’র ঘুষ বাণিজ্যের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো  প্রধান রংপুর :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা চত্বরে এমপিওভুক্ত শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় ষড়যন্ত্রমূলক অডিটের আদেশ প্রত্যাহার এবং ডিআইএ অফিসে চলমান ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শতাধিক শিক্ষক অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন ডিআইএ অফিসে দীর্ঘদিন ধরে একটি সংগঠিত ঘুষ চক্র সক্রিয়। অডিটের নামে প্রতি শিক্ষক থেকে মাসিক বেতনের সমপরিমাণ ঘুষ নেওয়া এখন নিয়মে পরিণত হয়েছে।

এই ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে শিক্ষক নেতা আজিজী প্রতিবাদ করায় তার মাদ্রাসায় নিয়ম বহির্ভূতভাবে অডিট পাঠানো হয়েছে, যা স্পষ্ট প্রতিশোধমূলক ও উদ্দেশ্যমূলক।

জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বলেন নিয়ম অনুযায়ী ওই প্রতিষ্ঠানে আরও ৫ বছর অডিট হওয়ার কথা নয়।

অথচ মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা ডিআইএ’র ঘুষ সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় আজিজীর মাদ্রাসায় অডিট পাঠিয়েছে।

অডিটের নামে ঘুষ খাওয়ার এই পুরোনো নোংরা প্রথা বন্ধ না হলে সারা দেশের ৬ লক্ষ এমপিও শিক্ষক-কর্মচারীর পরিবার রাস্তায় নামতে বাধ্য হবে।

বক্তারা অবিলম্বে অডিট আদেশ প্রত্যাহার, ডিআইএ অফিসের ঘুষ বাণিজ্য বন্ধ, এবং দায়ীদের শাস্তির দাবি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews