1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে জমজমাট ইফতার বাজার

  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটে জমজমাট ইফতার বাজার

লালমনিরহাট অফিস:

বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান আর এই রমজানে ঐতিহ্যবাহী ইফতারের বাহারি খাবারের পসরা সাজিয়ে বসছেন লালমনিরহাটের ব্যবসায়ীরা। রমজানের চতুর্থ দিনে আরো বেশি জমে উঠেছে ইফতারির দোকানগুলো। প্রতিদিনই বিকেল থেকে ইফতারের দোকান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

জেলা সদরের ‌বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে জমে উঠেছে শহরের মিশন মোড় চত্বরে। নামি-দামি রেস্টুরেন্ট -হোটেলগুলো ইফতার বিক্রির জন্য অনেকটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ইফতার তৈরির কারিগরেরাও। শহরের সীমান্ত ক্যান্টিন মোর, স্বর্ণকার পট্টি বাটা মোড়,বিডিআর গেট,স্টেডিয়াম রোড, টেকনিক্যাল স্কুল রোড,পুলিশ লাইনন্স‌ রোড সহ বেশ কিছু পয়েন্ট এখন ব্যস্ত দোকানদাররা ইফতার বিক্রি নিয়ে। এবার প্রথম রমজানেই জমে উঠেছে লালমনিরহাটের ইফতার বাজার।

আজ বুধবার জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তার পাশেই ভ্রাম্যমাণ ইফতারের দোকান বসানো হয়েছে।
দুপুর থেকেই এই স্থানগুলোতে দোকানিরা ইফতারের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইফতার কেনার জন্য বিভিন্ন এলাকার মানুষ ভিড় করতে থাকে। ক্রেতাদের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দের আইটেম কিনতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন হোটেল এন্ড রেস্টুরেন্টে তৈরি করা হয়েছে নানান সুপরিচিত ঐতিহ্যবাহী খাবার।

ভ্রাম্যমান দোকানগুলোতে ইফতারের খাবার হিসেবে দেখা মিলেছে হালিম সহ মোটা মোটা জিলাপি,বুট, বুন্দিয়া, পায়েস, ধনিয়া পাতার চপ,গুরের চিকন জিলাপি, বাদাম, ভাজা চিরা, বিরিয়ানি,চিকেন, পরোটা, চিকেন লেগ,চিকেন তন্দুরি, চিকেন কারি, গরু কারি,
আস্ত গ্রিল, ছোট মুরগি, বড় মুরগি, কাবাব, টিকা কাবাব, ডিম চপ, রোস্ট, লাচ্ছি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফালুদাসহ নানা আইটেম।

ভাই ভাই রেস্টুরেন্ট ও সাগাই বাড়ি রেস্টুরেন্ট
জিলাপিসহ বেশকিছু আইটেম বিক্রিতে শীর্ষে রয়েছে। জেলা সদরে ইফতারির দোকানের সংখ্যা রয়েছে প্রায় দুই শতাধিকের বেশি। গত বছরের চেয়ে এ বছরের ইফতার আয়োজনে কিছুটা নতুনত্বের ছোঁয়া রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

জেলা শহরের বড় বড় রেস্টুরেন্টগুলোতে কেজি প্রতি ইফতার বিক্রি করা হচ্ছে । প্রতি কেজি হালিম ২০০ টাকা,ছানার পোলাও
২৬০ টাকা,জিলাপি ২২০ টাকা, নিমক পোরা ২৪০ টাকা কেজি,শাহী জিলাপী ২০০ টাকা কেজি, তেহেরি হাফ ১২০ টাকা,বোরহানী ১০০/২০০ টাকা,রেড ক্রাম চিকেন ১০০ টাকা পিচ,চিকেন সাসলিক ৭০ টাকা পিচ,চিকেন কাঠি কাবাব ৬০ টাকা পিচ,চিকেন বডি কাবাব ৬০ টাকা পিচ,চিকেন চাপ ১১০ টাকা পিচ,ললিপপ ৩০ টাকা পিচ,

গ্রীল কোয়াটার ১৩০ টাকা,নান রুটি ৩০ টাকা পিচ,টক দই ১ কেজি ১৯০ টাকা,মিষ্টি দই ১ কেজি ২৬০ টাকা,ছোলা ২০০ টাকা , বুন্দিয়া ২২০, প্রতি পিচ পেঁয়াজু ৫ টাকায় বিক্রি হচ্ছে। আলুর চপ ৫ টাকা, বেগুনী ৫ টাকা,ডিম চপ ১০,ধনে পাতা চপ ১০ টাকা পিচ।

সাগাইবাড়ি রেস্টুরেন্টের প্রধান ম্যানেজার মাহাবুব আলম সুমন বাসস’কে বলেন, বর্তমান সময়ে কিছুটা ইফতার সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই চাহিদা অনুযায়ী কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

মহাবুল হোসেন নামের এক ইফতার বিক্রেতা বলেন, এবার শুরুতেই রমজানে ভালো বিক্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ। মানুষ আগ্রহ নিয়ে বিভিন্ন আইটেমের ইফতার সামগ্রী নিচ্ছেন।
দুপুরে ক্রেতা কম থাকলেও বিকেলে প্রচুর ক্রেতা এসেছে। অনেকেই জিলাপি না পেয়ে ফেরত চলে গেছে।

ইফতার সামগ্রী কিনতে আসা জয়নাল আবেদীন বলেন,বাসায় ইফতার বানানো হয়েছে, কাবাব ও জিলাপি কিনতে এসেছি। বাচ্চারা এগুলো খেতে পছন্দ করে। প্রতি বছরই বাজারে ইফতার কিনতে আসি, সেই ধারাবাহিকতায় আজও আসলাম । আমার পরিবারে মা, ভাই-বোনসহ সবাইকে ইফতার করাতে হবে। কিন্তু এবার গত বছরের তুলনায় আংশিক দাম বৃদ্ধি পেয়েছে । তাই ইফতার সামগ্রী কিনতে একটু হিমশিম খেতে হচ্ছে।

অন্যদিকে রমজানের প্রথম দিন থেকেই ‌ লালমনিরহাটের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রীর দোকান ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দোকানে সতর্কতামূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তর দোকানগুলোর খাদ্য তৈরির প্রক্রিয়া ঠিক আছে কিনা, ভেজাল যুক্ত খাবার বিক্রি হচ্ছে কিনা, খাবার পরিবেশনের মান তদারকি করেন।

তবে কোনো ধরনের অসংগতি না পাওয়ায় কোন দোকানদারকেই জরিমানা করা হয়নি। তবে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে।

পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই অভিযানে ভোক্তা অধিদপ্তর ছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রমজান ও ইফতার বাজারকে ঘিরে জেলা প্রশাসনের পাশাপাশি র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews