1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ফরিদপুরে কিশোরকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২ জন

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে কিশোরকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২ জন

এস. এম আকাশ, ফরিদপুর অফিসঃ

ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নাম এক. কিশোরকে নির্যাতন করে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামি সিফাত মোল্যাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ এর সদস্যরা ।

আসামি সিফাত(২৪) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। অপর আসামি সজল শেখ (১৯) সে মৃগী গ্রামের আসাদ শেখের ছেলে।

শুক্রবার ( ২০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

এর আগে বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাপস কর্মকার জানান, কিশোরকে জ্যান্ত কবরের ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে র‍্যাব-১ এর সহযোগিতায় গাজীপুরের সফিপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে কিশোর জিহাদকে নির্যাতন করে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা চালায় একটি কিশোর গ্যাং। জিহাদ পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। যে ভিডিওতে মাটি খুড়ার দৃশ্যসহ নির্মমতার দৃশ্য ফুটে ওঠে। ঘটনার পরে ওই কিশোর জিহাদের বাবা কোতয়ালী থানায় ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews