1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপন

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বর্ণাঢ্য আয়োজনে এই শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়,

এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জেলা শিক্ষা অফিসার আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন । উক্ত শিক্ষক দিবসে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক,

কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান বলেন, শিক্ষকরা জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করেন। এ কারণে শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে শিক্ষার্থী সহ সকলের প্রতি আহবান জানান । প্রসঙ্গত,

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে প্রথমবারের মত ২৭ অক্টোবর উদযাপন হচ্ছে। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।

ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে এই শিক্ষক দিবস পালিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews