1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, আইসিইউতে ২

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, আইসিইউতে ২

ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বিজেপির দুজন সংসদ সদস্য আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়।আহত দুজন হলেন ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গি এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তারা।

হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেছেন, ‘সারঙ্গির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার কপালে গভীরভাবে কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল।’

মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, ‘রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল। দুজনই আইসিইউতে রয়েছেন। আমরা তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’

জানা গেছে, ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর এদিন পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিএর সংসদ সদস্যরা। এতে প্রতাপ সারঙ্গি আহত হন। তাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন। এই হাতাহাতির সময় আহত হন মুকেশ রাজপুতও।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews