1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

গাজাবাসীকে পানি না দিয়ে গণহত্যা চালিয়েছে ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

গাজাবাসীকে পানি না দিয়ে গণহত্যা চালিয়েছে ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ

ফিলিস্তিনের গাজার পানি সরবরাহ ব্যবস্থার ওপর হামলা চালিয়ে সেখানকার মানুষকে পানি থেকে বঞ্চিত করছে ইসরায়েল, যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সমান বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

আলজাজিরা, টাইমস অব ইসরায়েল ও রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, গত ১৪ মাসে ফিলিস্তিনি উপত্যকার পানি সরবরাহ কাঠামোয় ইসরায়েল যত হামলা চালিয়েছে, সেগুলো নিয়ে তদন্ত করেছে তারা।

এতে দেখা গেছে, গাজাবাসী যেন সুপেয় পানি না পায়, সে জন্য ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত হামলা চালিয়েছে। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে দূষিত জায়গা থেকে পানি সংগ্রহ করে পান করেছেন। যার ফলে সেখানে পানিবাহিত রোগের মহামারি সৃষ্টি হয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা গণহত্যা। এই মহামারিতে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার সুপেয় পানির অবকাঠামোয় হামলার প্রমাণ পাওয়ার দাবি করে হিউম্যান রাইটস ওয়াচের ফিলিস্তিন ও ইসরায়েলবিষয়ক সহযোগী অধ্যাপক বিল ভন এসভল্ড জানান, তারা ১১৫ জনের জবানবন্দি নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছেন। যার মধ্যে আছে সাধারণ মানুষ, চিকিৎসক এবং সেবাকর্মী। এ ছাড়া প্রতিবেদন তৈরিতে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করা হয়েছে। এতে স্পষ্টভাবে সুপেয় পানির অবকাঠামোয় হামলার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বেশ কয়েকটি ইসরায়েলি বসতিতে হামলা চালায়। এর পর শুরু হয় যুদ্ধ, যা ১৪ মাস ধরে চলছে। যুদ্ধের শুরুতে তৎকালীন ইসরায়েলি মন্ত্রীরা প্রকাশ্যে গাজায় পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধের নির্দেশ দেন।

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ইসরায়েলি মন্ত্রীদের বক্তব্য গণহত্যা সংঘটিত করার ইচ্ছার সুস্পষ্ট প্রমাণ। গাজাবাসীকে পানি থেকে বঞ্চিত করায় ইসরায়েলের ওপর নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews