1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ভারতের কাছে হেরে বাংলাদেশের সুপার ফোর শুরু

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

ভারতের কাছে হেরে বাংলাদেশের সুপার ফোর শুরু

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। সেরা চারের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবা নারীরা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তোলে বাংলাদেশ। ৪৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দুই দল। সুপার ফোরের প্রথম ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় নিকি প্রাসাদের ভারত।

ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। ইভা ১৯ বলে ১৪ রানে ফেরেন আয়ুশি শুক্লার বলে। একই ওভারে ভারতীয় বোলার শুক্লার দ্বিতীয় শিকারে ১০ রান নিয়ে ফেরেন আরেক ওপেনার ফাহমিদা চয়া।

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। শেষদিকে নবম জুটিতে ১৮ রান করে মানরক্ষা করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। নিশি ১০ রানে ফিরলেও, ৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন হাবিবা। বাকিরা সবাই এক অংকে আটকে থাকেন।

ভারতের পক্ষে সর্বোচচ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া সোনম যাদব ২, শবনম শাকিল ও মিথিলা একটি করে উইকেট শিকার করেন।ভারতের হয়ে ওপেনার গনগাদি তিশা খেলেন ৪৬ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস।

তার সঙ্গে ১৪ বলে ২২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নিকি প্রাসাদ। ওপেনার জি কামালিনি ৪ বলে শূন্য ও তিনে নামা সানিকা চাকি ৯ বলে শূন্য রানে আউট হন। মাত্র ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই বড় জয় পায় ভারত।বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন আনিসা আক্তার সোবা।

সুপার ফোরে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে। অন্যদিকে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews