1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্র হতে দেওয়া যাবে না: এরদোয়ান

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্র হতে দেওয়া যাবে না  : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে দেওয়া যাবে না। সেই সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিরিয়ার অবস্থা নিয়ে এরদোয়ান বলেন, আমাদের এই দেশকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হবে। আইএস এবং পিকেকে ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই ছিল আজকের আলোচনার প্রধান বিষয়গুলোর একটি।

তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তুরস্কই একমাত্র দেশ এবং ‍সিরিয়ার একমাত্র মিত্র, যারা এই দুটি সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করেছে। আমরা কখনই এই সংগঠনগুলোকে পুনরায় মাথাচাড়া দিতে দেব না। লড়াই অবশ্যই চালিয়ে যেতে হবে।

সিরিয়ার পুনর্গঠনের জন্য ব্যাপক সহায়তা প্রয়োজন জানিয়ে তিনি আরও বলেন, কেবল সিরিয়ার জনগণই তাদের দেশের পুনর্গঠন এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার এই ভার বহন করতে পারবে না। সিরিয়ার প্রতিবেশী দেশ, বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে যথেষ্ট সমর্থন নিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমি আজ এটি স্পষ্ট করে জানাচ্ছি।

তুরস্ক ইতোমধ্যেই দামেস্কে তার দূতাবাস পুনরায় খুলে দিয়েছে জানিয়ে এরদোয়ান বলেন, দুর্ভাগ্যবশত, গত ১৩ বছরে যখন সিরিয়ার মানুষ সহিংসতার শিকার হচ্ছিল, আন্তর্জাতিক সম্প্রদায় তাদের যথাযথ সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। এখন এটি সংশোধন করার সুযোগ তৈরি হয়েছে। তুরস্ক তার সিরিয়ান ভাইদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews