যশোরের চিহ্নিত পাচারকারী বেনাপোল পুটখালী গ্রামের নাসির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল। এসময় তার বাড়ি থেকে দুইটি ওয়ানশুটার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় কৌশলে পালিয়ে গেছে নাসির। রাতভর বেনাপোলের বিভিন্ন এলাকায় তাকে ধরতে অভিযান চালালেও নাসিরকে আর ধরা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লে: মো: নাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাত নয়টার পর গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নাসির নিজ বাড়িতে অস্ত্রনিয়ে অবস্থান করছেন। তার নেতৃত্বে একটি টিম তাৎক্ষনিক নাসিরের বাড়িতে হানা দেয়। সারা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালায় তালা। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে নাসির কৌশলে পালিয়ে যায়। বাড়ির দুইতলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে বলে জানান মি,নাজিউর রহমান।
উল্লেখ্য, নাসির উদ্দিন পুটখালী গ্রামের মৃত বুদো সরদারের ছেলে। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সোনা, অস্ত্র ও মাদক চোরাচালানকারী এই নাসিরের রয়েছে নিজেস্ব বাহিনী। তার বাহিনীর অন্তত শতাধিক সদস্য রয়েছে। যাদের অনেকেই পুলিশ, বিজিবি কিংবা র্যাবের হাতে আটক হয়েছে। তাদের কাছথেকে নানা পন্য উদ্ধার করা হয়েছে। কিন্তু ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে এই নাসির।
Leave a Reply