1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের বরখাস্ত

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম স্বেচ্ছাচারিতা এবং নৈতিকস্খলন প্রমাণিত হওয়ায় নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে ওই প্রজ্ঞাপনে।

স্থানীয় সরকার বিভাগের অপর এক পত্রে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন অনুষ্ঠানে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনকে।

গত ১৯ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান আব্দুল কাদেরকে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এবং নৈতিকস্খলনজনিত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। উপজেলা পরিষদ আইন অনুযায়ী কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চেয়ারম্যানের দাখিলকৃত জবাবে আনীত অভিযোগ খণ্ডনের বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন।

তার বিরুদ্ধে আনীত অভিযোগ উপজেলা পরিষদ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নাচোল উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদেরকে স্বীয় পদ থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চেয়ারম্যান আব্দুল কাদেরের সঙ্গে এ বিষয়ে কথা বলতে একধিকবার তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক আনিছুর রহমান মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে আসা প্রজ্ঞাপনটি সন্ধ্যায় হাতে পেয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের কাদেরের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। ওই সময় নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে দল ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করে স্থানীয় উপজেলা আওয়ামী লীগসহ এলাকাবাসী।

এছাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের সরকারি খাদ্যগুদামে গম ও ধান ক্রয়ে দুর্নীতি, উপজেলার উন্নয়ন বরাদ্দের অর্থ লুটপাট, জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থ আত্মসাৎ, প্রায় ৪শ সরকারি পুকুর লিজ প্রদানে দুর্নীতির একাধিক সংবাদ প্রকাশিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews