1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

মুক্তিযুদ্ধের দাবিদার দলটি মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড করেছে: নুর

  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের দাবিদার দলটি মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড করেছে: নুর

আওয়ামী লীগকে ইঙ্গিত করে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, মুক্তিযুদ্ধের দাবিদার দলটি মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড করেছে। সবশেষ গণহত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, তরুণদের মনে রাখতে হবে, এই ৫৩ বছরে আমাদের রাজনৈতিক ইতিহাস খুব সুখকর নয়। কেউ কথা রাখেনি। যারাই ক্ষমতায় গেছে তারাই লঙ্কায় গিয়ে রাবনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের তরুণরা স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারেনি, দেশ উল্টো পথে চলছিল। আজকের তরুণরা সরকারে আছে, আগামী সরকারেও থাকবে ও বর্তমানে রাজনীতি করছে এবং এই তরুণদের মাধ্যমেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

আমাদের জীবনে আজকের এই বিজয় দিবস ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ একটি দিন জানিয়ে ডাকসুর এই সাবেক ভিপি বলেন, এর আগেও আমরা এখানে ফুল দিতে, শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আপনারা দেখেছেন, গত ১৬ বছরে যেভাবে একটা একদলীয় ইতিহাস বিনির্মাণের অপচেষ্টা হয়েছে, সেখানে ভিন্নমতের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে এসেও নাজেহাল হয়েছে, হয়রানির শিকার হয়েছে।

তিনি আরও বলেন, আজকে অন্তর্বর্তী সরকার বিভিন্ন দলমতের মানুষকে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমন্ত্রণ করেছে। আমরাও ছিলাম। এটি আমাদের জন্য আনন্দের এবং ঐতিহাসিক একটা দিন। আমরা বিদেশি বন্ধু পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews