ঢাকাই সিনেমায় জনপ্রিয় অভিনেতা রিয়াজ। ২ দশকেরও বেশি আগে পর্দায় অভিষক হয় তার। ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। সিনেমার পাশাপাশি নাটকেও সফল তিনি। নন্দিত চলচ্চিত্রকার ও নাট্যকার হুমায়ুন আহমেদের পরিচালনায় কিছু নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অপারেশন সুন্দরবন।//
আজ দর্শকপ্রিয় অভিনেতা রিয়াজের জন্মদিন। জন্মদিনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।

প্রিয়জনদের কাছ থেকে পাওয়া সেরা উপহার কী এমন প্রশ্নের জবাবে রিয়াজ বলেন, ‘আমার মেয়ে জন্মদিন উপলক্ষে আমাকে সেরা গিফট দিয়েছে। জন্মদিনের কয়েকদিন ধরে ওই ভেতরে যে উচ্ছাস ও আনন্দ দেখেছি তা সত্যিই আমার জীবনকে আরও রঙিন করেছে। ভেবেছি জীবন সত্যিই সুন্দর, একটু বেশি সুন্দর, বেঁচে থাকা আরও সুন্দর।’
রিয়াজ আরও বলেন, ‘আজ সাত সকালে মেয়ের কাছ থেকে একটি কার্ড উপহার পেয়েছি। মেয়ের কাছ থেকে সেরা বার্থ ডে গিফট পেয়েছি। আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে সেরা গিফট। এর চেয়ে বড় গিফট হতে পারে না।
‘
জন্মদিনে বড় কোনো পরিকল্পনা করেননি ঢালিউডের একসময়ের ব্যস্ত এই নায়ক। তার মতে, ‘প্রতিটি দিনই একইরকম। প্রতিটি দিনই সমান। প্রতিটি দিনের সমান গুরুত্ব আমার কাছে।’সূত্র ডেলি স্টার বাংলা
Leave a Reply