1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিরল প্রাণী নীলগাই আটক

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি নীলগাই আটক করেছে স্থানীয়রা। পরে ওই নীলগাইটি উদ্ধার করে প্রশাসন। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে আটক করা হয় পশুটি। এসময় নীলগাইটি দেখতে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে।

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে। এসময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুর সহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা আটক করতে সক্ষম হয়।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানান, একটি নীলগাই স্থানীয়রা আটক করেছে বলে শোনা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বর্তমানে নীলগাইটি সোনামসজিদ বিজিবি ক্যাম্পের হেফাজতে আছে বলেও জানান তিনি।

সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ বাদশা মিয়া বলেন, বর্তমানে প্রানীটি আমাদের ৫৯ বিজিবি পাঠানো হয়েছে, ৫৯ বিজিবি সিও, জেলা প্রশাসক, প্রানী সম্পদ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন প্রাণীটির বিষয়ে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, নীলগাই আটকের বিষয়টি জেনেছি হয়তো পাশের দেশ ভারত থেকে আসতে পারে। নীলগাইটি বিজিবির তত্ত্বাবধানে আছে এটি পুলিশের দায়িত্ব না বিষয়টি প্রাণী সম্পদ অধিদপ্তর ও বনবিভাগ দেখভাল করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews