1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আ’লীগ নেতা ও পৌর কাউন্সিলর গ্রেপ্তার মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ ঢাকা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র সরকার (৬৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নগরভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত সুভাষ চন্দ্র সরকার মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। উক্ত ঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন বাদী হয়ে সদর থানায় নাশকতার মামলা দায়ের করেন। মামলায় ৯১ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সেই মামলায় সুভাস চন্দ্র সরকার এজাহারভুক্ত আসামি। প্রসঙ্গত, একই মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে। সদর থানার ওসি এস এম আমানউল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

আ’লীগ নেতা ও পৌর কাউন্সিলর গ্রেপ্তার

মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ ঢাকা প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র সরকার (৬৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার ১০ ডিসেম্বর দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নগরভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত সুভাষ চন্দ্র সরকার মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য।জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

উক্ত ঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন বাদী হয়ে সদর থানায় নাশকতার মামলা দায়ের করেন। মামলায় ৯১ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সেই মামলায় সুভাস চন্দ্র সরকার এজাহারভুক্ত আসামি।প্রসঙ্গত, একই মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন,

সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে।সদর থানার ওসি এস এম আমানউল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews