1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ভাঙ্গায় জব্দকৃত বালু টেন্ডার নিয়ে সংঘর্ষঃ ফাকাঁ গুলি, বিএনপির ৪ নেতা- কর্মী আহত-পুলিশ মোতায়েন

  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

ভাঙ্গায় জব্দকৃত বালু টেন্ডার নিয়ে সংঘর্ষঃ ফাকাঁ গুলি, বিএনপির ৪ নেতা- কর্মী আহত-পুলিশ মোতায়েন

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় নদী থেকে তোলা জব্দকৃত বালু টেন্ডারকে কেন্দ্র করে হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় বিএনপির চার নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে প্রকাশ।হামলার ঘটনায় আহতরা হলো, ঢাকা বাংলা কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেয়ান জমাদার (৩০), বিএনপির কর্মী কাওছার হোসেন(৪০), আব্দুর রহমান (৪০) ও কুদ্দুস জমাদ্দার (৫০)।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে , গত মাসে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ ভাবে প্রায় ৫ লক্ষ ঘণফুট বালু উত্তোলন করে আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম খাঁন রিপন ও বিএনপির নেতা রবিউল জমাদার । সে সময় উক্ত বালু তৎকালীন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জব্দ করেন। সেই জব্দকৃত বালু আজ মঙ্গলবার সকালে টেন্ডারের নামে অনেকটা চুপিসারে উপজেলা প্রশাসন মাত্র ৩ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করেন ।

পরে টেন্ডার করতে আসা রিপন খাঁ সহ উপজেলার কিছু বিএনপির নেতা কর্মী উপস্থিত হন। এ সময় আ-লীগ নেতা রিপন খাঁ ও তার লোকজন বিএনপির নেতা- কর্মীদের আটকে রেখে মারধর ও এবং ভীতি সঞ্চাচের জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আড়িয়ালখাঁ নদীর পাড়ে জব্দকৃত ৩ লাখ ঘনফুট বালু কাওলিবেড়া ইউনিয়ন পরিষদ ভবনে বসে ৩ লাখ ৭ হাজার টাকায় টেন্ডার দেওয়া হয়। আমরা সরেজমিনে আড়িয়াল খাঁ নদীর পাড়ে জব্দকৃত বালু পরিদর্শনে যাই। সেখানে রিপন খাঁ ও তার লোকজন বিএনপির কয়েকজনকে আটকে রেখে মারধর করে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ডিউটি অফিসার এস, আই মামুন জানান, কাওলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকার একটি টেন্ডার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয় জব্দকৃত বালু টেন্ডারের বিজয়ী ফরিদপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল হাসান রনি জানান, আমি টেন্ডারের বিজয়ী হওয়ার পর আ-লীগ নেতা রিপন ক্ষিপ্ত হয়ে রিপন খাঁ ও তার লোকজন আমার নেতা-কর্মীদের উপর হামলা ও গুলি করে। এ সময় চারটি মোটরসাইকেল, ৪টি মোবাইল ও কিছু টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমরা রাতে মামলা করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews