1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাম্পের অভিবাসীদের গণবিতাড়ন পরিকল্পনার সমালোচনায় কিউবা

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

ট্রাম্পের অভিবাসীদের গণবিতাড়ন পরিকল্পনার সমালোচনায় কিউবা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প তার দেশে অনিয়মিতভাবে অবস্থানরত কিউবাসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের ঢালাওভাবে বিতাড়নের যে পরিকল্পনা নিয়েছেন সেটিকে বাস্তবসম্মত মনে করছে না কিউবা।

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বুধবার (৪ ডিসেম্বর) এ কথা বলেছেন। অভিবাসনবিরোধী বড় অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। রানিং মেট জেডি ভেন্সকে সঙ্গে নিয়ে তিনি বছরে দশ লাখের মতো অনিয়মিত অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চান।

কিউবার রাজধানী হাভানায় মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের প্রতিনিধির সঙ্গে অভিবাসন বিষয়ক নিয়মিত বৈঠকের পর এই মন্তব্য করেন কার্লোস ফার্নান্দেজ দ্যে কসিও। এধরনের বিতাড়ন প্রক্রিয়ার যাচাইবাছাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে ইতোমধ্যে কার্যকর থাকা চুক্তির মধ্যে হতে হবে বলেও জানিয়েছেন তিনি।

দ্যে কসিও বলেন, এই প্রেক্ষাপটে এমনটা চিন্তা করা অবাস্তব যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিউবায় গণবিতাড়ন ঘটতে পারে। ইতোমধ্যে কার্যকর চুক্তির আওতায় বাইডেন প্রশাসনের আমলে অল্প সংখ্যক মানুষকে আকাশ এবং সাগর পথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত এনেছে কিউবা।

ইতোমধ্যে টম হোমানকে সীমান্ত রক্ষার দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। অভিবাসন বিষয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা অপরাধী এবং চূড়ান্ত বিতাড়নের নির্দেশনা পাওয়া ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়ে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। তবে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা জাতীয়তাকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা তিনি জানাননি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews