1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত, জর্জ সভাপতি-কাদের সম্পাদক

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত, জর্জ সভাপতি-কাদের সম্পাদক 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৪ নভেম্বর) স্থানীয় ভোলাহাট রামেশ্বর পাইলট ইনিস্টিউট মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিকালে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া জাকা।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও ভোলাহাট সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাঃ ইয়াজদানী আলিম আল রাজী জর্জ এর সভাপতিত্বে ও ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায়

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম টিপু,

জেলা বিএনপির সদস্য মুহঃ মোজাম্মেল হক চুটু, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাঃ আব্দুস সোবহান মাষ্টার। 

আরও উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ রাজা, সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফারুক হোসেন সহ জেলা/উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিকেলেই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ইয়াজদানী আলিম আল রাজী জর্জ এবং গোহালবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল কাদের সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews