1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কানাডাতে আশ্রয়ের বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞাপন

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

কানাডাতে আশ্রয়ের বিষয়ে সতর্কতামূলক বিজ্ঞাপন

কানাডায় আশ্রয় পাওয়া কঠিন। সেখানে আশ্রয় পেতে ইচ্ছুকদের মধ্যে এই তথ্য ছড়িয়ে দিতে চায় সে দেশের সরকার৷ সে কারণে সরকারি খরচে অনলাইনে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে৷ আগামী মার্চ মাস পর্যন্ত এই বিজ্ঞাপন কর্মসূচি চলবে৷ খরচ হবে এক লাখ ৭৮ হাজার ৬৬২ মার্কিন ডলার বা সোয়া দুই কোটি টাকা৷

স্প্যানিশ, উর্দু, ইউক্রেনীয়, হিন্দি ও তামিলসহ ১১টি ভাষায় বিজ্ঞাপনগুলো প্রচারিত হবে বলে দেশটির অভিবাসন বিভাগ রয়টার্সকে জানিয়েছে৷অনলাইনে কানাডায় কীভাবে আশ্রয় পাওয়া যায় বা শরণার্থী কানাডা ইত্যাদি লিখলে কানাডার অ্যাসাইলাম সিস্টেম- অ্যাসাইলাম ফ্যাক্টস নামে স্পন্সর করা তথ্য দেখানো হবে বলে অভিবাসন বিভাগ বলছে৷

বিজ্ঞাপনগুলোর একটি এমন, কানাডায় আশ্রয় পাওয়া সহজ নয়৷ নিয়মকানুন বেশ কঠিন৷ জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যা জানা প্রয়োজন, জেনে নিন৷ পরিবর্তন একটা সময় কানাডা নিজেকে শরণার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে দেখাতে চেয়েছে৷ কিন্তু সাম্প্রতিক সময়ে এতে পরিবর্তন দেখা যাচ্ছে। কানাডায় বাড়ির দাম বাড়ার জন্য অভিবাসীদের দায়ী করছেন অনেকে৷ এছাড়া জরিপে দেখা গেছে, কানাডা খুব বেশি নতুন মানুষদের ঢুকতে দিচ্ছে- এমন ভাবা কানাডীয়র সংখ্যা দিন দিন বাড়ছে।

ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালের জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটে বলেছিলেন, যারা নিপীড়ন, সন্ত্রাস ও যুদ্ধ থেকে পালাচ্ছেন, কানাডীয়রা তাদের স্বাগত জানাবে- আপনার বিশ্বাস যাই হোক না কেন। বৈচিত্র্যই আমাদের শক্তি।

এমন টুইটের প্রায় আট বছর পর ট্রুডো ১৭ নভেম্বর এক ভিডিওতে বলেন, খারাপ মানুষেরা তাদের নিজেদের স্বার্থে কানাডার অভিবাসন ব্যবস্থাকে শোষণ করছে৷ গতমাসে কানাডার সরকার স্থায়ী ও সাময়িক অভিবাসন কমানোর ঘোষণা দিয়েছে।

কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও অভিবাসন বিশেষজ্ঞ জেমি চাই ইয়ুন লিউ বলেন, কানাডায় আশ্রয় নিয়ে অনলাইনে অনেক ভুয়া তথ্য আছে৷ বিজ্ঞাপন কর্মসূচির মাধ্যমে সেগুলোর বিরুদ্ধে লড়াই কার্যকর হতে পারে৷ কিন্তু বিজ্ঞাপনে যদি বলা হয়, আপনি স্বাগত নন… তাহলে সেটি কানাডার অতীত মনোভাবের বিপরীত মনে হবে, বলেন তিনি৷

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews