1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে চাঁপাইনবাবগঞ্জে স্বরণসভা অনুষ্ঠিত

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে চাঁপাইনবাবগঞ্জে স্বরণসভা অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে এক স্মরণসভা শনিবার (৩০ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শহিদ সাটু হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।স্মরণসভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সকলের দায়িত্ব। গণঅভ্যুত্থানে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ।

বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না। তিনি আরও বলেন, যে কোন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়ত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি। সকল আন্দোলনে সবার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয় না। যারা আন্দোলনে অংশগ্রহণ করে তারা আলোকবর্তিকা হিসেবে কাজ করে ও অন্যদের পথ দেখিয়ে নিয়ে যায়। যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দু:খ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ ও সুন্দর দেশ গড়তে পারি।

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, জেলা কৃষি অফিসার পলাশ সরকার, পৌর প্রশাসক দেবেন্দ্রনাথ ওঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইখতেখারুল ইসলাম,

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন প্রমূখ, বৈষম্য বিরোধী আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ রাহিম ইসলাম, সাব্বির আহম্মেদ সহ অন্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার আমিনুল ইসলাম।

স্মরণসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আহত ও শহিদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্র জনতার আন্দোলনে শহিদ তারেকের বাবা এবং মতিউর রহমানের স্ত্রী সহ আহতদের হাতে চেক ও উপহার তুলে দেন অতিথিরা। সবশেষে শহিদদের মাগফেরাত ও আহতদের দ্রত সুস্থতা ও দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ মুক্তার আলী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews