চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর-কলেজপাড়া গ্রামে৷ তাদের বাড়ি। তারা বিএনপির সক্রিয় সদস্য ছিলেন। মোঃ গোলাপ হোসেন মৃত লাল মোহাম্মদ মেম্বারের ছেলে ও রানিহাটী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ রহমত আলীর ভাই। এবং সাব্বির হোসেন নয়ন আবুল কালাম মেম্বারের ছেলে ও রহমত চেয়ারম্যানের ভাতিজা।
বিএনপির সদস্য গোলাপ হোসেন বলেন, শুধু মাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে বিএনপির সদস্য হওয়ায় আওয়ামী লীগের রোষানলে পড়ে আমার নামে ৩৮ টি মিথ্যা মামলা করেছিলো। এবং ২০১৪ সালে পুলিশের এসআই পদপ চাকুরি পেয়েছিলাম শুধু মাত্র বিএনপির সদস্য হওয়ার কারণে চাকরিটা হারিয়েছিলাম।
আওয়ামী লীগের লোকেরা মামলা দিয়ে ক্ষ্যান্ত হয়নি বিভিন্ন সময় আমাদের উপর ককটেল হামলা পর্যন্ত চালিয়েছে। মামলা দিয়েছে একারনে আমরা এবং আমাদের পরিবার যেনো এগিয়ে যেতে না পারে। পরবর্তীতে জানতে পারি আমার নামে ৩৮ টি মামলা এবং আমার ভাই মোঃ রহমত আলী চেয়ারম্যানের নামে ৭৮ টি মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপির সদস্য, সাব্বির হোসেন নয়ন বলেন, আমার নামে কতটি মামলা রয়েছে আমি নিজেই জানি না কিন্তু ৩০ টির বেশি মামলা, শুধু মাত্র বিএনপির রাজনীতি করি এলাকায় অনেক জনপ্রিয়তা এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা করেছে। তিনি বলেন যে ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। একসাথে কাজ করতে হবে পরিশেষে তিনি সবার সহযোগীতা প্রত্যাশা কামনা করেন।

Leave a Reply