রোববার (২৪ নভেম্বর) নারী ক্রিকেটারদের অনুশীলনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একটি ছবিতে দেখা যায় কোচের নেতৃত্বে রানিং করছেন ক্রিকেটাররা। এ ছাড়াও বোলিং করতে দেখা গেছে মারুফা আক্তার ও জাহানারা আলমকে।
আইরিশ বিপক্ষে ওয়ানডে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মেয়েদের জন্য। কারণ, ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলতে পারলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ।সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ড বাইঃ দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply