1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ

বিশ্বের অন্যতম ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার করার কথা বলা হয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) নিউ ইয়র্কের একটি আদালতে গৌতম আদানির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। আদানি ছাড়াও তার ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

৬২ বছর বয়সী আদানির ব্যবসার সাম্রাজ্য বন্দর এবং বিমানবন্দর থেকে নবায়নযোগ্য শক্তি পর্যন্ত বিস্তৃত। আদানির বিরুদ্ধে অভিযোগ, তিনি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন, যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এ পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে, ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এ লাভজনক চুক্তিটি পান।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প হাসিল করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেয়া হয়েছে।

মার্কিন উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, অভিযোগে বলা হয়েছে তারা ‘যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন।

তবে এ বিষয়ে আদানি গ্রুপ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews