1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান।খবর পেয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো। রাত দেড়টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভেতরে কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে।

কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

আগুনে কারখানাটির তৈরি করা মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোলসহ সকল মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ বলেন, কারখানাটিতে বিপুল পরিমাণ তৈরিকৃত মাল ছিল, যা বুধবার ডেলিভারি দেওয়ার কাথা ছিল। এ ছাড়া মূল্যবান কাগজের বোর্ড,

লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে।  অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews