1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একতাকে হারিয়ে ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

একতাকে হারিয়ে ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন

স্টাফ রিপোর্টার :

মঙ্গলবার মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টে একতা স্পোর্টিং ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচ শুরুর ১৫ মিনিট ছিল একতার পরিষ্কার প্রাধান্য। এ সময় একতার ফরোয়ার্ডরা বেশ আক্রমণাত্বক হয়ে ওঠে। তবে গোলের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি তারা।

আক্রমণগুলো বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিলেন ব্রাদার্সের রক্ষণভাগের খেলোয়াড় জয়ন্ত। তবে ১৮ মিনিট থেকে পাল্টা আক্রমণে ওঠে ব্রাদার্স ইউনিয়ন। বেশিরভাগই আক্রমণ ছিলো বাঁ প্রান্তের বল ধরে। স্টাইকার সুজন গুটি গুটি পায়ে এগিয়ে বোকা বানান একতা দলের রক্ষণভাগের খেলোয়াড়কে। দলের পক্ষে হ্যাট্রিক করেন সুজন। আর বাকি দুইটি গোল করেন আতিক ও নাজমুল।

এদিন বিকেলে যশোরের খাজুরায় চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে প্রতিদ্ব›িদ্বতা করে মাগুরার শালিখা উপজেলার একতা স্পোর্টিং ক্লাব ও একই উপজেলার ব্রাদার্স ইউনিয়ন। চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচ পরিচালনা করেন, রেফারি ফেরদাউস হোসেন। ধারাবিবরণীতে ছিলেন,

মাসুম রেজা তুষার ও সুলতান মাহমুদ। ম্যাচ শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনিজ্জামান। বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস,

চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহবুর রহমানের বড়ভাই রুবেল রানা। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ^াস। এ সময় বিজয়ী দলের স্টাইকার সুজনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

আগামী ২৩ নভেম্বর টুনার্মেন্টের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্ব›িদ্বতা করবে যশোরের অভয়নগর ফুটবল একাদশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালয়েশিয়া প্রবাসী হাসিব ফুটবল একাদশ। যশোরের উত্তরে জমজমাট এ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews