1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত

লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। লেবাননের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (১৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দপ্তরে ইসরায়েলি হামলার ওই ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় চারজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়।

আফিফের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হিজবুল্লাহ রোববার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দপ্তরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৪ জন আহত হওয়ার পাশাপাশি চারজন নিহত হয়েছেন। লেবানিজ বাথ পার্টি মূলত সিরিয়ান বাথ পার্টির একটি শাখা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এই দলের নেতৃত্বে রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর মিত্র বলে পরিচিত।

এদিকে আল জাজিরা জানিয়েছে, গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮১ জনে পৌঁছেছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews