1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

২৮ বছর পর প্রথমবার কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ

  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

২৮ বছর পর প্রথমবার কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ

আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। শুক্রবার (১৫ নভেম্বর) ৪৮তম এ গ্রন্থ আসরের লোগো উন্মোচন করা হয়। তবে, এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি মেলা কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চ্যাটার্জি বলেন, এ বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের নির্দেশ না এলে কিছু বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সহসভাপতি মাজহারুল ইসলাম আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, গিল্ডের পক্ষ থেকে তারা এখনও কোনো আমন্ত্রণপত্র পাননি। মাজহার বলেন, আমরা অবশ্যই বইমেলায় অংশ নিতে আগ্রহী।

গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালে বাংলাদেশ বইমেলার থিম কান্ট্রি হয়েছিল।আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের উদ্যোগেই বইমেলায় এ দেশের প্রকাশকদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। কিন্তু এ বছর এখনও কোনো সাড়া মেলেনি। অবশ্য বর্তমানে কলকাতায় বাংলাদেশের কোনো ডেপুটি হাইকমিশনার দায়িত্বে নেই।

এবারের বইমেলায় থিম দেশ হিসেবে থাকছে জার্মানি। জার্মানির ভাইস কনসাল সাইমন ক্লাইনপাস এবং গ্যেটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাস্ট্রিড ওয়েগে জানিয়েছেন, পরিবেশ সচেতনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য জার্মান প্যাভিলিয়নের মূল বিষয়বস্তু।

জার্মান প্যাভিলিয়নের নকশা তৈরি করবেন স্থপতি অনুপমা কুণ্ডু। এখন পর্যন্ত বইমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া ও জার্মানির নাম উল্লেখ পাওয়া গেছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews