1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থী : একজনের মৃতদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটে নদীতে কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মৃতদেহটির সন্ধান মেলে। আরেকজন এখনো নিখোঁজ। বুধবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তারা নিখোঁজ হন।

জানা যায়, জয়পুরহাট শহরের রেল কলোনি এলাকার সনজিৎ কুমার (২২) এবং তন্ময় রজক (১৬) প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হন। সনজিৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী ছিলেন ও তন্ময় জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে তাদের স্বজনরা জানান।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক শওকত আলী জোদ্দার জানান, রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল বুধবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দুই দফায় চার ঘণ্টা অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি। আজ সকাল সাড়ে ৬টা থেকে তৃতীয় দফার উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরে সকাল পৌনে ১০টার দিকে সনজিতের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তন্ময় এখনো নিখোঁজ।

তিনি আরো জানান, নদী অত্যন্ত গভীর হওয়ায় উদ্ধারকাজ চালাতে সময় লাগছে। ডুবুরিদল কাজ করছে। আশা করছি তন্ময়েরও খোঁজ মিলবে।

প্রতিমা বিসর্জনের সময় তাদের সাথে থাকা সঞ্জয় ও গোবিন্দ জানান, বুধবার বেলা ২টার দিকে তারা ১১ জন জয়পুরহাট রেল কলোনির কালীমন্দির থেকে পুরাতন কালী প্রতিমা নিয়ে বিসর্জন দিতে যান চকশ্যাম শ্মশানঘাটে। বিসর্জনের সময় তন্ময় নদীতে পড়ে যান। তাকে বাঁচাতে সনজিৎ নদীতে নামলে সাঁতার না জানায় তারা দুজনই তলিয়ে যান। এ সময় গোবিন্দ তাদের বাঁচাতে গিয়ে অল্পের জন্য রক্ষা পান। সেই থেকে তাদের আর খোঁজ মিলছিল না।

খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিস তাদের উদ্ধারে অভিযান শুরু করলেও সন্ধান না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দেয়।

নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল বিকেল থেকেই তাদের স্বজন এবং এলাকার হাজার হাজার মানুষ নদীতীরে ভিড় জমায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews